বিহারে বিজেপির জয়ে পূর্ব বর্ধমান জেলায় উড়লো আবির

বিহারে বিজেপির জয়ে পূর্ব বর্ধমান জেলায় উড়লো আবির

নিজস্ব সংবাদদাতা :- সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখন শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো এসআইআর- এর কাজ । তার পরেই ২০২৬ শে রয়েছে রাজ্যের বিধানসভার নির্বাচন। তবে এই এসআইআর ইস্যুতে , ইতিমধ্যে পথে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে এসআইআর করার নামে রাজ্যের একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হলেই, আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এই আবহের মধ্যে,  প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর শেষ করার পরে , এই প্রথম বিহারে রাজ্যে অনুষ্ঠিত হয় বিধানসভার নির্বাচন। আর শুক্রবার ছিল , বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। এই প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত  যে ফলাফল আসাতে শুরু করে , তাতে দেখা যাচ্ছে এনডিএ জোট বিপুল ভাবে বিহার বিধানসভা নির্বাচনে এগিয়ে। বিরোধীরা কার্যত এই নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি । যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এনডিএ জোটের জয় নিশ্চিত। বিহার বিধানসভার ভোটের ফলাফল সামনে আশা শুরু হতেই, এনডিএ জোটের জয় নিয়ে দেশের নানা জায়গায় শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের  আনন্দ উৎসব । ঠিক একই ভাবে শুক্রবার , বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের অভাবনীয় ফলাফল সামনে আসতেই , সেই আঁচ ছড়িয়ে পড়লো, এই রাজ্যের বর্ধমান শহরে। এদিন পূর্ব বর্ধমান জেলার বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে একে অপরকে আবির মাখিয়ে দিয়ে , এনডিএ জোটের জয়ের আনন্দে সামিল হলেন। শুরু তাই নয়, এদিন পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাস যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করে বিজেপির জয়ের আনন্দ ভাগ করে নেন তাঁরা। এদিন বিজেপি নেতৃত্বের তরফে দাবি করেন, এসআইআর পরে, বিহার ‌ বিধানসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় যে ফল হয়েছে , তোমার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ২০২৬ এই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল হবে জয়লাভ করে , রাজ্যের ক্ষমতায় আসাতে চলছে। তবে বিজেপির এই দাবিকে দেওয়া স্বপ্ন বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব । তাঁদের দাবি , বিজেপি এসআইআর নিয়ে যতই লাফালাফি করুক। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন চোখের সামনে দেখতে পাচ্ছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্যের মানুষের আস্থা রয়েছে। এসআইআর পরেও, রাজ্যের বিধানসভা নির্বাচনে আরো বেশি আসন পেতে, ক্ষমতায় আবার আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0